শিক্ষায় জিডিপির ছয় শতাংশ বরাদ্দ চান শিক্ষামন্ত্রী

১০ জুন ২০২২, ০৮:২৭ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষায় বিনিয়োগ মোট জিডিপির ছয় ভাগে যেতে হবে। বড় বড় প্রকল্প শেষ হলে শিক্ষাই হবে সবচেয়ে মেগা প্রকল্প।’ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানমেলার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জিডিপির ছয় ভাগে যেতে হবে শিক্ষায় বিনিয়োগ। এখন তিন ভাগে আছি। ২০০৬ সালে দেশের যে বাজেট ছিল এখন তার চেয়ে অনেক বেশি। শিক্ষায় অনেক বিনিয়োগ করছি আমরা। বিনিয়োগ করতে হবে আরো অনেক।’

তিনি বলেন, আমি বিশ্বাস করি, বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, যেগুলো দেশের এগিয়ে যাওয়ার জন্য দরকার। তেমনি পরবর্তী সময়ে বেশি প্রয়োজন শিক্ষা। সেটিই হবে মেগা প্রকল্প।’

আরো পড়ুন: আবারও দাম বাড়ছে গ্যাস, বিদ্যুৎ, সারের

নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা ‘গাইড’ হবেন। কিভাবে আনন্দের সাথে পড়া, শেখা, বোঝা যায় এবং শিক্ষাকে সবার জন্য সহজ ও আনন্দময় করতে পরিবর্তন প্রয়োজন। শিক্ষকের জায়গাতেও পরিবর্তন আসছে। আর এই পরিবর্তন হবে, শিক্ষক এখন ফ্যাসিলিটেটর হবেন, গাইড হবেন। শিক্ষার্থীর আনন্দের অংশীদার হবেন।

বিলম্ব ফিসহ এসএসসির ফরম পূরণের সময় ফের বৃদ্ধি 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দাঁড়িপাল্লা ও হাতপাখার প্রার্থীর দু…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গেম অভ থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার, কারা সাঁটিয়েছ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ বাংলাদে…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন চীনে,…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬