শিশুর কামড়ে সাপের বাচ্চার মৃত্যু

০৭ জুন ২০২২, ০২:০১ PM
মায়ের সাথে শিশু জান্নাত

মায়ের সাথে শিশু জান্নাত © সংগৃহীত

চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

পরে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন।

জান্নাতুল ফেরদৌস নামের শিশুটির বাড়ি বিলপাড়া গ্রামে। তার বাবা রিয়াজুল ইসলাম ও মা শিলা খাতুন।

আরও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে সীতাকুণ্ডে বিস্ফোরণ, সন্দেহ নৌ প্রতিমন্ত্রীর

শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুইজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় সে। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।

শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, শিশুটিকে সাপের বাচ্চা কামড় দিয়েছে কি না তা ভালোমতো পরীক্ষার জন্য তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। বাহ্যিকভাবে শিশুটির মধ্যে কোনো জটিলতা আমি দেখিনি। মৃত সাপের বাচ্চাটি হাসপাতালে আনা হয়েছিল। দেখে গোখরার বাচ্চা বলে মনে হয়েছে।

পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬