পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে সীতাকুণ্ডে বিস্ফোরণ, সন্দেহ নৌ প্রতিমন্ত্রীর

০৭ জুন ২০২২, ০১:৩০ PM
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী © সংগৃহীত

পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে বলে সন্দেহের কথা জানান নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিএম ডিপোতে কোনো বিস্ফোরক ছিল না, তবে ডিপোতে লাগা আগুন নাশকতা কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনাস্থল ঘুরে এসে সচিবালয়ে নিজ দপ্তরে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সীতাকুণ্ডে বিএম ডিপোর আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। আমদানি-রপ্তানি পণ্য রাখার সেই কনটেইনার ডিপোর আগুনে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যার মধ্যে বাহিনীটির ৯ সদস্য রয়েছে।

আরও পড়ুন: এখনও পুরোপুরি নেভেনি বিএম কনটেইনার ডিপোর আগুন

তিনি বলেন, ‘এখানে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি পণ্য হিসেবেই মজুদ ছিল। সব কোড মেনেই এখানে ডিপো করা হয়েছে। ‘যতটুকু দেখলাম, কিছু কন্টেইনারে আগুন, মাঝে আবার কিছু হয়নি। আবার পরে হয়েছে। এটা সন্দেহজনক, অস্বাভাবিক আগুন।’

তিনি বলেন, ‘কোনো বিস্ফোরক ছিল না। যেহেতু বিস্ফোরক না, এ কারণে সে ঘোষণা তারা দেয়নি। এটা দীর্ঘদিন ধরেই রপ্তানি হচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে।

‘বিক্রিয়া হয়ে বিস্ফোরণ হয়েছে। এ কারণে প্রথমে যারা নেভাতে গিয়েছিল, তারা আক্রান্ত হয়েছে। যাওয়ার আগে যেটা চিন্তা করে গিয়েছিলাম, গিয়ে অন্য চিত্র দেখলাম।’ যে ১৮-১৯ টি ডিপো আছে তার মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থাপনা বিএমের ছিল বলেও জানান তিনি।

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬