চমেকে দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ৩৮

০৫ জুন ২০২২, ০১:৩৯ PM
ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন

ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন © সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে এখন শুধুই আর্তনাদ। যখনই কোনো মরদেহ আসছে তখনই স্বজনদের কান্না আর চিৎকারে পরিবেশ আরও ভারি হয়ে ওঠেছে। এ অবস্থায় এরই মধ্যে ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া আগুনে আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। তাদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাঁশখালীর মমিনুল হক (২৪), মো. মহিউদ্দীন (২৪), ভোলা জেলার হাবিবুর রহমান (২৬) ও বাঁশখালীর রবিউল আলম (১৯)। এ ঘটনায় আহত হয়েছেন দুই শাতধিক। আগুনে দগ্ধদের চমেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৫ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য,  গতকাল রাতে সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। হাইড্রোজেন পার অক্সাইড নামে গ্যাস ভর্তি একটি কনটেইনারে এ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না:…
  • ০৩ মার্চ ২০২৬
সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে ইরান: যুক্তরাষ্ট্রের সতর্…
  • ০৩ মার্চ ২০২৬
ইউটিএলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহ…
  • ০৩ মার্চ ২০২৬
খামেনিকে হত্যায় যেভাবে গোয়েন্দা নজরদারি চালিয়েছে ইসরায়েল 
  • ০৩ মার্চ ২০২৬
চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্…
  • ০৩ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়
  • ০৩ মার্চ ২০২৬