সারাদেশে ৬০ কি.মি. বেগে বৃষ্টির সম্ভাবনা, ৩ নম্বর সংকেত

০৩ জুন ২০২২, ০৫:২৯ PM
বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির সম্ভাবনা © সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও সারাদেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিভাগ ভেদে এই বৃষ্টির সম্ভাবনা কম-বেশি। শুক্রবার (৩ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

এদিকে বেশ কয়েকদিন যাবত দেশের উত্তরাঞ্চল ব্যতীত সারাদেশেই ঝড়-বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সিলেটে ৬৭ মিলিমিটার ও ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের আরেক সতর্কতা বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এতে আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার (৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 

সিলেবাস শেষ করতে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণ…
  • ১৬ মার্চ ২০২৬
এক বছরে ৪ বৈশ্বিক অর্জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
  • ১৬ মার্চ ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক নুরুল ইস…
  • ১৬ মার্চ ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. ফরিদু…
  • ১৬ মার্চ ২০২৬
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে চাকরি, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৬ মার্চ ২০২৬
ঈদযাত্রা: গাজীপুরে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence