১০ লাখ টাকার স্কুল ২০ হাজারে বিক্রি

০১ জুন ২০২২, ১২:০৮ PM
আঙ্গারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

আঙ্গারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রির খবর পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে পিডিপি-৪ এর আওতায় নতুন ভবনের দরপত্র আহ্বান করা হয়। নতুন ভবন নির্মাণের জন্য প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি নিলামে বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসে নিলাম ডাক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গোপনে অন্য একটি কক্ষে নিলাম ডাক অনুষ্ঠিত হয়। নিলাম ডাকে সবুজ হাসান নামের এক ব্যক্তির কাছে মাত্র ২০ হাজার টাকায় ভবনটি বিক্রি করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, নিলাম ডাকের ব্যাপারে কোনো মাইকিং কিংবা ঢোল পেটানো হয়নি। নগদ তিন লাখ টাকায় ভবন কেনার লোক থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে কমমূল্যে বিক্রি করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিলাম কমিটির সদস্য মোছা. উম্মেহানী বলেন, কত টাকায় নিলাম দেওয়া হয়েছে তা আমি জানি না।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, স্টিমেট অনুযায়ী আমরা সরকারি মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করেছি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, প্রাক্কলন তৈরির সময় প্রাপ্ত মালামালের মূল্য ধরা হয়েছে ৯৫ হাজার ২১ টাকা এবং মালামাল ভাঙার (অপসারণ) খরচ ধরা হয়েছে ৭৯ হাজার ৫ টাকা। সে মোতাবেক নিলাম বিক্রির সরকারি মূল্য ধরা ছিল ১৬ হাজার ১৬ টাকা।

এত টাকা ব‍্যয়ে নির্মিত একটি ভবন মাত্র ২০ হাজার টাকায় বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাক্কলন অনুযায়ী যা হয় তাই বিক্রি করা হয়েছে।’

অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোপিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬