চিরকুট লিখে ফেরত দেওয়া হলো র‌্যাবের অস্ত্র

২৯ মে ২০২২, ০৩:৩৩ PM
ফেরত পাওয়া অস্ত্র

ফেরত পাওয়া অস্ত্র © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাব সদস্যের ওপর হামলার ঘটনায় খুইয়ে যাওয়া অস্ত্রটি অবশেষে উদ্ধার হয়েছে। রোববার (২৯ মে) ভোরে বারৈয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূর হোসেন মামুন। তিনি বলেন, ‘একটি টেলিটক নম্বর থেকে ফোন আসে অস্ত্রটি ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে রাখা হয়েছে। ফোনে কথা ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। থানা থেকে একটি টিম পাঠিয়ে একটি চিরকুট সহকারে অস্ত্রটি উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল- ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র জমা দেইনি।’

২৫ মে বারৈয়ারহাট বাজারে ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে র‌্যাবের তিন সদস্য আহত হন , একটি অস্ত্র সেখান থেকে হারিয়ে যায়। হামলার ঘটনায় তিনটি পৃথক মামলায় ১৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ: হামলা
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close