প্রেস ক্লাবে শ্রদ্ধায় আবদুল গাফ্‌ফার চৌধুরীকে শেষ বিদায়

২৮ মে ২০২২, ০৫:৪০ PM
প্রেস ক্লাবে আবদুল গাফফার চৌধুরীর জানাজা

প্রেস ক্লাবে আবদুল গাফফার চৌধুরীর জানাজা © সংগৃহীত

দেশ বরেণ্য সাংবাদিক, লেখক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মে) প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে বিকাল ৪টায় তার জানাজা সম্পন্ন হয়।

আবদুল গাফফার চৌধুরীর জানাজায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেস ক্লবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রেস ক্লাবের সাবেক নেতা, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দুপুরে আবদুল গাফফার চৌধুরীর মরপদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শত শত মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ প্রেস ক্লাবে নেওয়া হয়।

প্রসঙ্গত, আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। আজ বেলা ১১টা ৫ মিনিটে তার মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছায়। মরদেহ গ্রহণ ও শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close