‘ছেলের নির্যাতন থেকে আমরা বাঁচতে চাই, তাই বাধ্য হয়ে পুলিশে দিয়েছি’

২৮ মে ২০২২, ১২:১৬ PM
অভিযুক্ত অমিত শীল

অভিযুক্ত অমিত শীল © সংগৃহীত

পিরোজপুরে ছেলের নির্যাতন সইতে না পেরে তাকে পুলিশে দিয়েছেন বাবা। শুক্রবার (২৭মে) দুপুরে উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম অমিত শীল (২৫)। তিনি ইন্দুরকানী বাজারের নরসুন্দর অমল চন্দ্র শীলের ছেলে, পেশায় সেলুন ব্যবসায়ী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দুরকানী বাজারে পিতা অমল শীলের (৬০) সঙ্গে একই দোকানে নরসুন্দরের কাজ করেন ছেলে অমিত। কিন্তু প্রায়ই নেশাগ্রস্ত হয়ে সামান্য কারণে বাবা-মাকে শারীরিক নির্যাতন করতেন।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, শুক্রবার ইন্দুরকানীতে সাপ্তাহিক বাজারের দিন থাকায় দোকানে কাজের চাপ বেশি ছিল। এ জন্য ছেলে অমিত শীলকে দোকানে কাজ করতে বলেন অমল শীল। এতে অমিত বাবার দিকে চাকু নিয়ে তেড়ে যায় এবং গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন।

এ বিষয়ে অমল শীল বাঁদতে কাঁদতে বলেন, ছেলের নির্যাতন থেকে আমি ও আমার স্ত্রী বাঁচতে চাই।  তাই বাধ্য হয়ে তাকে (অমিত) পুলিশের হাতে তুলে দিয়েছি।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close