পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা তরুণী

২৩ মে ২০২২, ০৭:৫৮ PM
আটক তরুণী

আটক তরুণী © সংগৃহীত

বাংলাদেশের নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া জুবাইরা বিবি (২০) নামে এক রোহিঙ্গা তরুণী। 

সোমবার (২৩ মে) চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, নগরীর মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে।

বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ জানান, আটক জোবাইদা খানম যার বয়স ১৯ বছর ৮ মাস, সীতাকুণ্ডের সলিমপুরের ১ নং ওয়ার্ডের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন। পাসপোর্ট আবেদনে তার পিতার নাম সৈয়দ নুর ও মা সলেমা খাতুন। একইসঙ্গে আবেদনপত্রে তার জন্মসনদ নাম্বার-২০০২১৩১৪৫১১১১৮২৫৬। আবেদনপত্রের সঙ্গে তিনি মায়ের জাতীয়পত্র ও জাতীয়তা সনদ দাখিল করেন। 

তিনি আরও জানান, পাসপোর্ট অফিসের ২নং কাউন্টারে ইন্টার্ভিউ সম্পন্ন করতে যান তিনি। এ সময় তাকে নিয়ে সন্দেহ হয়। এরপর ৪নং কাউন্টারে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সরবরাহ করা এসএএস-এর মাধ্যমে আঙ্গুলের ছাপ যাচাই করা হয়। এতে দেখা যায়, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর জুবাইয়া বিবি (১৫) নামে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রার করেছেন তিনি, রেফারেন্স নং-১১১২০১৭১২২৩১২১১৫১। পরে ডবলমুরিং থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

আওয়ামী আমলে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল ও আর্থিক ক্ষতিপূ…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৩৩, আবেদন এইচএসসি-এসএসসি…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
দুর্নীতি করি না-করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি শিক্ষকদের, যা বললেন শ…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাজার তদারকিমূলক অভিযানে বাধা, মানিকগঞ্জে ক্যাবের স্মারকলিপি
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬