সিলেটে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

২৩ মে ২০২২, ০৭:৫৫ PM
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ © টিডিসি ফটো

সিলেট নগরীর চৌহাট্টায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসের ভিতরে ও বাইরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মঈন উদ্দীন মঞ্জু নামে স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিক মঞ্জুকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদল সাধারণ সাইফ মাহমুদ জুয়েলের কটূক্তির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের। পরে বিকাল ৪টায় নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট হয়ে পুনরায় চৌহাট্টায় এসে মিলিত হয়। 

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম জানান, মিছিল নিয়ে চৌহাট্টায় যাওয়ার পর ছাত্রদল নামধারী কয়েকজন সন্ত্রাসী তাদের উপর হামলা চালানোর চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন।

তবে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, বিকালে জেলা ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি পালন শেষে কিছু নেতাকর্মী আলিয়া মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে খোশগল্প করছিলেন। তখন পেছন দিক থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরাও প্রতিরোধের চেষ্টা করেন।

গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬