করোনাকালে মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে এক লাখ, কমেছে স্কুলে

১৬ মে ২০২২, ১০:৫৭ AM
করোনাকালে মাদ্রাসায় শিক্ষার্থী বাড়লেও কমেছে স্কুলে

করোনাকালে মাদ্রাসায় শিক্ষার্থী বাড়লেও কমেছে স্কুলে © ফাইল ছবি

করোনাকালে ২০২১ সালে দেশের আলিয়া মাদরাসাগুলোতে শিক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩ হাজার ৮১৩ জন। এ সময়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৬২ হাজার। শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, আর্থিক সমস্যা, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে জড়িয়ে পড়া ও বাল্যবিবাহ শিক্ষার্থীর সংখ্যা কমার পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর মাদ্রাসায় শিক্ষাব্যবস্থা সহজলভ্য হওয়া শিক্ষার্থী বেড়েছে বলে মত তাদের। তবে এ নিয়ে সুর্দিষ্ট গবেষণার কথা বলছেন তারা।  

প্রতিবেদনে জানা গেছে, দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোয় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা এক কোটি এক লাখ ৯০ হাজার ২২ জন। ২০২০ সালে ছিল এক কোটি দুই লাখ ৫২ হাজারের বেশি। অর্থাৎ ঝরে পড়েছে প্রায় ৬২ হাজার ছাত্র-ছাত্রী। 

আরো পড়ুন: গুচ্ছে আইসিটি বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

অপরদিকে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৫৭ হাজার ২৫২ জন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ২৫ লাখ ৫৩ হাজার ৪৩৯ জন। শিক্ষার্থী বেড়েছে এক লাখ তিন হাজার ৮১৩ জন। তবে কওমি মাদরাসাগুলোর শিক্ষার্থীর হিসাব ব্যানবেইসের কাছে নেই।

ব্যানবেইস স্পেশালিস্ট (পরিসংখ্যান) এস. এম কামরুল হাসান বলেন, করোনাকালে অনেক পরিবারে অর্থনৈতিক বিপর্যয়সহ নানা সংকট ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ছিল। ফলে অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়ার মূল কারণ দারিদ্র্যতা। করোনাকালে অনেক শিক্ষার্থী উপার্জনে নেমে পড়েছিল। তারা পরে আর স্কুলে ফেরেনি। অনেক ছাত্রীও বাল্যবিবাহের শিকার হয়েছে। এভাবে ঝরে পড়া হতাশাজনক বলে জানান তিনি।

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence