১৬ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, দুই নম্বর সংকেত 

১৩ মে ২০২২, ০৯:১৩ PM
ঝড়ের সম্ভাবনা

ঝড়ের সম্ভাবনা © সংগৃহীত

ঢাকাসহ সারাদেশের ১৬ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এসব এলাকার নদীসমূহকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দিয়েছে অধিদপ্তর। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। 

তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি জানান, রোববার থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে ও তাপমাত্রা বৃদ্ধি পাবে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত দিনাজপুরে ২০১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

 

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close