কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত

১৩ মে ২০২২, ০৭:৪২ PM
আরফানুল হক রিফাত

আরফানুল হক রিফাত © ফাইল ছবি

আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। মনোনয়ন বোর্ডের সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

শক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, রমেশ চন্দ্র সেন, রাশিদুল হাসান, আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কর্নেল (অব.) ফারুক খান ও আব্দুস সোবহান গোলাপ। 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। তাদের মধ্যে আরফানুল হক রিফাতকে যোগ্য হিসেবে নৌকার মনোনয়ন দেওয়া হয়।  আগামী ১৫ জুন কুমিল্লা সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬