বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা শিগগিরই: শিক্ষামন্ত্রী

০৮ মে ২০২২, ০২:০০ PM
সাংবাদিকদের সাথে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী

সাংবাদিকদের সাথে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে বেসরকারি নুতন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম শেষ পর্যায়ে। শিগগিরই এমটিপওভুক্তির প্রকাশ করা হবে।

রোববার (৮ মে) সকালে শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষতি হবে না।

ডা. দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমাদের যে ৭২ বছরের ইতিহাস, সেই ইতিহাস বলে আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় এসেছি। সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ।

আরও পড়ুন: বিনা টিকিটে ট্রেনে চড়া ৩ জন আমার আত্মীয়: রেলমন্ত্রী

এ সময় সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী শহরের চকবাজারের শহীদ মিনার এলাকায় শহর আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেন।

কর্মসংস্থানের নতুন দুয়ার, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান
  • ২৫ আগস্ট ২০২৬
সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
  • ২৫ আগস্ট ২০২৬
ফের নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশের সেই কোচ
  • ২৫ আগস্ট ২০২৬