বিনা টিকিটে ট্রেনে চড়া ৩ জন আমার আত্মীয়: রেলমন্ত্রী

০৮ মে ২০২২, ১২:৩৬ PM
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন © ফাইল ফটো

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা সেই তিন ব্যক্তিকে নিজের আত্মীয় বলে স্বীকার করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। যদিও গতকাল শনিবার ওই তিন ব্যক্তিকে চেনেন না বলে জানিয়েছিলেন তিনি।

রবিবার (৮ মে) রেল ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই তিন ব্যক্তিকে নিজের আত্মীয় বলে জানান তিনি।

ট্রেনে বিনা টিকিটে চড়া তিনজনের সঙ্গে সম্পর্কের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমার আত্মীয়; এটা এখন ঠিক, যেটা আমিও এখন শুনেছি। এর আগে পর্যন্ত আমি জানতাম না, এরা কারা এবং আমার জানার কথাও না। মাত্র ৯ মাস হলো আমার বিয়ে হয়েছে।’

আরও পড়ুন: টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার: রেলমন্ত্রী

এদিকে টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে । একইসঙ্গে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গত ৪ মে দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার ঘটনায় জরিমানার আদায় করেন টিটিই শফিকুল। পরে বৃহস্পতিবার (৫ মে) বিকেলে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলাম রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত।

আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬