আগামী সাত দিন ফ্রিতে প্রবেশ করা যাবে জাফলংয়ে

০৫ মে ২০২২, ১০:১৯ PM
আগামী সাত দিন ফ্রিতে প্রবেশ করা যাবে জাফলংয়ে

আগামী সাত দিন ফ্রিতে প্রবেশ করা যাবে জাফলংয়ে © সংগৃহীত

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের আগামী এক সপ্তাহ বিনা টিকেটে পর্যটকেরা ঢুকতে পারবেন। বৃহস্পতিবার (৫ মে) জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ ঘোষণা দিয়েছেন।

মজিবর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঈদ উপলক্ষে আগামী ৭ দিন জাফলংয়ের প্রবেশ ফি উন্মোক্ত করে দেওয়া হয়। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি দিয়েছি।

এছাড়াও এ ঘটনার সঠিক তথ্য দিয়ে ইউএনওকে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রবেশ ফি নিয়ে পর্যটকরদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা পর্যটকদের বেধড়ক লাঠিপেটা করে এবং নারীদের হায়ে হাত তুলে তাদেরও হেনস্তা করে।

আরও পড়ুন: ফি দেয়া নিয়ে কথা কাটাকাটি, পর্যটকদের পেটালেন স্বেচ্ছাসেবকরা

এসময় একজন তরুণী ও শিশু সন্তান কোলে নিয়ে এক নারী যুবককে এগিয়ে আসলেও তাদের ওপরও হামলা চালায় স্বেচ্ছাসেবকেরা। এ ঘটনায় বিকেলে অভিযান চালিয়ে ৫ হামলাকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে থেকে তাদের আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। জাফলং পর্যটন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence