ঈদে মোটরসাইকেল না পেয়ে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

০৫ মে ২০২২, ১০:১৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ঈদের বাবার মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করেছিলেন। তবে সেটি না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছেন।

বুধবার (৪ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম সজিব মিয়া (১৫)। সজিব ওই ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকার নিজামুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সজিব ঈদুল ফিতর উপলক্ষে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে। বাবা রাজি না হওয়ায় সজিব মিয়া অভিমান করে। পরে বুধবার রাতে সে তার বসতঘরের ধর্ণার সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ১৭তম শেষ না হলে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নয়

ঘটনার সত্যতা স্বীকার করে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর পরিবারের অভিযোগ না থাকায় দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
close