পিকআপে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচি, চালকদের জরিমানা 

০৪ মে ২০২২, ০৯:১৬ PM
পিকআপে নাচানাচি

পিকআপে নাচানাচি © সংগৃহীত

লক্ষ্মীপুরে সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচির ঘটনায় ৯টি পিকআপ ভর্তি ১৩৮ তরুণকে আটক করা হয়েছে। এসব তরুণরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মৌখিকভাবে সতর্ক করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে পিকআপ চালকদেরকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা এ জরিমানা করেন।

জানা গেছে, পিকআপগুলো উপজেলার মতিরহাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধের উদ্দেশ্যে যাচ্ছিল।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, সড়ক আইন অমান্য করায় চালকদের জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে আটক কিশোরদের সতর্ক করা হয়েছে। 

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence