নারীর ছবি তোলা নিয়ে হাতাহাতি, আহত একাধিক

০৪ মে ২০২২, ০৮:৩২ PM
ছবি তুলা নিয়ে হাতাহাতি

ছবি তুলা নিয়ে হাতাহাতি © সংগৃহীত

সিলেটে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নামের একটি পার্কে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘুরতে আসা এক নারীর ছবি তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে ওই নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৪ মে) বিকালে নগরীর এয়ারপোর্ট বাইপাস সড়কের পার্কটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মফিজ উদ্দিন জানান, ঈদের ছুটিতে বিপুল সংখ্যক দর্শনার্থী শিশুদের নিয়ে বেড়াতে এসেছেন। এ সময় কয়েকজন বখাটে তরুণ এক নারীর ছবি তুলতে যান। এ ঘটনায় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এতে নারীসহ কয়েকজন আহত হয়।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এর মধ্যে আহত একজনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মাইনুল জাকির বলেন, এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। তারা ঘটনা স্বীকার করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence