জমি নিয়ে বিরোধ, গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতন

০৪ মে ২০২২, ০৫:১৩ PM
গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

গাছের সঙ্গে বেঁধে নির্যাতন © সংগৃহীত

সিরাজগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলার ২৫০ শয্যা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৪ মে) কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ চৈরগাতি গ্রামের হাছান মাহমুদের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এদিন সন্ধ্যায় ওই জমিতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

ঘটনার একপর্যায়ে মাহমুদের স্ত্রী ওই গৃহবধূ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে নারী ও শিশুদের মারপিট করার চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষের নারীরা তাকে একটি গাছে বেঁধে মারপিট করেন। পরে তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence