ঈদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

০৩ মে ২০২২, ০৫:৪৬ PM
 আখতারুজ্জামান তারা

 আখতারুজ্জামান তারা © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩ মে) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাছপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত ওই ব্যক্তির নাম  আখতারুজ্জামান তারা (৫৫) তিনি পাছপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছোট ছেলে। তারা বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। 

মৃত আখতারুজ্জামানের ভাতিজা এবিএস লিটন গণমাধ্যমকে জানান, ঈদুল ফিতরের নামাজের  দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে আর না ওঠায় মুসল্লি ও স্বজনরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। আখতারুজ্জামান তারার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

সড়কে ঝড়ে গেল বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ

বায়তুল মোকাররমে ঈদ জামাতে মুসল্লিদের ঢল

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬