চাঁদরাতে ফ্রি মেহেদি উৎসব

০২ মে ২০২২, ০১:৫৩ PM
মেহেদী উৎসব

মেহেদী উৎসব © সংগৃহীত

চাঁদরাতে ফ্রি মেহেদি উৎসবের আয়োজন করেছে ফ্যাশন হাউজ সেইলর। ‘সেইলরের সঙ্গে চাঁদরাত হোক মেহেদি রাঙা হাতে, উৎসবে আনন্দে’ স্লোগানে এ উৎসবের আয়োজন করা হয়েছে। সেইলরের মিরপুর-২ শাখায় হাত রাঙানোর জন্য মেহেদির এ আয়োজন থাকছে। 

জানা গেছে, এবারের ঈদে ক্রেতাদের অভাবনীয় আগ্রহ ও সেইলরে আশাতীত কেনাকাটার কারণে সেইলর তার ক্রেতাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এমন উৎসবের আয়োজন করেছে।দেশব্যাপী সফল ঈদ আয়োজন উদযাপনের জন্য চাঁদরাত পর্যন্ত দক্ষ মেহেদিশিল্পীদের দিয়ে সবাইকে ফ্রি মেহেদি লাগিয়ে দেওয়ার চেয়ে সুন্দর পরিকল্পনা আর কী হতে পারে বলে জানিয়েছে সেইলর কর্তৃপক্ষ। 

এদিকে এ আয়োজনে ক্রেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ছোট-বড় সবাই দল বেঁধে হাত রাঙাতে আসতে দেখা যাচ্ছে ও সময়োপযোগী আয়োজনের জন্য সেইলরকে ধন্যবাদ দিচ্ছেন ক্রেতারা। এ উৎসব ২ মে রাত ১২টা পর্যন্ত চলবে। এ আয়োজনে যেকোনো ব্যক্তি এসে বিনামূল্যে মেহেদি লাগাতে পারবেন। 

প্রতিষ্ঠানটির সিওও রেজাউল কবির জানান, দেশব্যাপী ক্রেতারা তাদের ডিজাইন, পোশাকের গুণগত মানসহ সবকিছুর প্রতি আস্থা জ্ঞাপন করেছেন। তাই ক্রেতাদের জন্য বেশ কিছু আয়োজন করেছে সেইলর, এর একটি মেহেদী উৎসব। 

বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতার ফাইনালে অ্যাভিয়েশন-ব…
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ঘোষণার জেরে তেলের দামে ব্যাপক দরপতন
  • ২৩ মার্চ ২০২৬
তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence