আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ছবি ভাইরাল

২৯ এপ্রিল ২০২২, ১০:১৩ PM
ভাইরাল ছবি

ভাইরাল ছবি © সংগৃহীত

চট্টগ্রামে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে জামা খুলে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ এপ্রিল) হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। মারধরের একটি ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শুক্রবার গাউছিয়া কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার আয়োজিত হয়। এ সময় জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন দলের প্রতিপক্ষ গ্রুপের লোকজন। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী তাকে দেখতে যান। এ ঘটনায় তার উন্নত চিকিৎসায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহীদুল ইসলাম বলেন, বিকালে ইফতার অনুষ্ঠান শুরুর আগে হঠাৎ হাইদগাঁও ইউপি চেয়ারম্যান বি এম জসিমের নেতৃত্বে একদল লোক এসে প্রথমে আহ্বায়ক মাহফুজুল হককে খোঁজাখুঁজি করে গালিগালাজ শুরু করেন। হঠাৎ তারা অতর্কিত জিতেন কান্তি গুহকে ধরে মারধর শুরু করেন। এমনকি তাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেকে নিয়ে যান। 

তিনি আরও বলেন, এর আগে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহফুজুল হক ইফতার অনুষ্ঠানের ব্যানারে ভুল থাকার কথা বলে ব্যানারটি খুলে নিয়ে যান।

মারধরের ঘটনায় ইফতার অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। ব্যানারে প্রধান অতিথি হিসেবে সামশুল হক চৌধুরীর, বিশেষ অতিথি হিসেবে জিতেন কান্তি গুহের নাম ছিল। ব্যানারে ইউপি চেয়ারম্যান বি এম জসিমের নাম ছিল না।

ইউপি চেয়ারম্যান বিএম জসিম বলেন, বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে জিতেন কান্তি গুহের ওপর এলাকার লোকজন ক্ষুব্ধ। মানুষ তাকে খুঁজে পাচ্ছিল না। অনুষ্ঠানে পেয়ে তার ওপর হামলা চালায় ক্ষুব্ধ লোকজন। হইহুল্লোড় শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি।

আরও পড়ুন : জুনে ৫-১২ বছরের শিশুদের করোনার টিকা

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, অনুষ্ঠানের ব্যানারে ইউপি চেয়ারম্যান বিএম জসিমের নাম নাকি দেয়নি। এতে চেয়ারম্যানের লোকজন এসে জিতেন কান্তি গুহের ওপর হামলা চালিয়েছেন। তাকে গাছের সঙ্গে বেঁধে রাখার ছবি পেয়েছি। জিতেন কান্তি গুহকে চমেকে নেওয়া হয়েছে। তাদের নিজেদের মধ্যকার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাহফুজুল হক-শহীদুল আলম ও ইউপি চেয়ারম্যান বি এম জসিমের নেতৃত্বে আলাদা পক্ষ রয়েছে।

‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণসহ আন্তর্জাতিক রুট চালুর দ…
  • ৩১ মার্চ ২০২৬
মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence