যা প্রয়োজন পুলিশ তা করেছে: এডিসি শাহেন শাহ

২০ এপ্রিল ২০২২, ০১:২৯ PM
এডিসি শাহেন শাহ

এডিসি শাহেন শাহ © সংগৃহীত

ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা প্রয়োজন তাই করেছে পুলিশ। এমন মন্তব্য করেছেন নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ।

আজ বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় এডিসি শাহেন শাহ আরও বলেন, বর্তমানে এ এলাকার পরিস্থিতি শান্ত-স্বাভাবিক রয়েছে। ছাত্ররা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে। পাশাপাশি ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলেছি। পরিস্থিতি শান্ত রাখতে যা যা করণীয় পুলিশ সব করেছে। এতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়সহ সবাই আমাদের সহযোগিতা করেছেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অল্প অল্প করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে সব দোকানপাট খুলে স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা মনে করি।

আরও পড়ুন- পরিস্থিতি এমন থাকলে মার্কেট খুলে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী 

খাবার দোকানের চেয়ার পাতাকে কেন্দ্র করে দুই কর্মচারীর বিবাদ থেকে ঘটনার সূত্রপাত হয়। এক কর্মচারী তার ঢাকা কলেজের বন্ধুদের নিয়ে আসলে গুজব ছড়ায় মার্কেটে ছাত্ররা হামলা করেছে। এরপর ব্যবসায়ীরা এক জোট হয়ে ছাত্রদের ধাওয়া দেয়। পরে ছাত্ররাও ব্যবসায়ীদের ধাওয়া দেয়। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। ছাত্রদের দাবি, পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে শুধু ছাত্রদের ওপরই টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

ট্যাগ: সংঘর্ষ
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950