পরিস্থিতি এমন থাকলে মার্কেট খুলে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ এপ্রিল ২০২২, ০১:১৭ PM
স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে। যদি পরিস্থিতি এরকম থাকে সব দেখে আমরা মার্কেট খুলে দেবো। আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, আমি ব্যবসায়ীদের বলেছি আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করতে। সাত কলেজের ছাত্ররা নাকি ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। নুরুল হক নুররাও ওদের সঙ্গে শামিল। ইডেনের শিক্ষার্থীরা রাস্তায় নামার কথা বলেছে; বুঝে হোক আর না বুঝে হোক। পরিস্থিতি যাতে আর ঘোলা না হয়, সেজন্য আমি বলেছিলাম আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করে পরিস্থিতি দেখে তারপর দোকান খুলতে।

খাবার দোকানের চেয়ার পাতাকে কেন্দ্র করে দুই কর্মচারীর বিবাদ থেকে ঘটনার সূত্রপাত হয়। এক কর্মচারী তার ঢাকা কলেজের বন্ধুদের নিয়ে আসলে গুজব ছড়ায় মার্কেটে ছাত্ররা হামলা করেছে। এরপর ব্যবসায়ীরা এক জোট হয়ে ছাত্রদের ধাওয়া দেয়। পরে ছাত্ররাও ব্যবসায়ীদের ধাওয়া দেয়। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। ছাত্রদের দাবি, পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে শুধু ছাত্রদের ওপরই টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

আরও পড়ুন- সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে: অধ্যক্ষ

এদিকে সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈনুল হোসেন। তিনি বলেন, গত দুই দিনে আমাদের আনুমানিক দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিক্ষার্থীকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আমাদের তিন জন শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ছিল। তাদের অবস্থা উন্নতির দিকে। আইসিইউতে চিকিৎসাধীন মোশাররফের চিকিৎসার ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা তার সঙ্গে গতকাল কথা বলেছি, তার অবস্থা উন্নতির দিকে। আর দুই জন হাসপাতালে ভর্তি আছে। একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। সেও উন্নতির দিকে আছে। আমরা আশা করছি, তারা সুস্থ হয়ে উঠবে।

ট্যাগ: সংঘর্ষ
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬