টানা ছয়দিন দেশে করোনায় মৃত্যু নেই

১৭ এপ্রিল ২০২২, ০৪:৪৪ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ছয়দিন মৃত্যুশূন্য থাকলো দেশ। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনেই অপরিবর্তিত আছে। আজ রোববার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জনে। এর আগের দিন শনিবারও ৫১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছিল।

এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৪ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তাণ্ডব ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসছে। গত কয়েক দিন ধরেই বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমশ নিম্নমুখী।

আরও পড়ুন- নতুন শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির নির্দেশ

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন, অপরদিকে মারা গেছেন আরও এক হাজার ৫৯৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৩ লাখ ৯ হাজার ১১৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৪৪১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৯৯৫ জন সংক্রমিত। মৃত্যু ৫ লাখ ২১ হাজার ৭৮১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬১ হাজার ৯৯৩ জনের।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
close