প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

১৬ এপ্রিল ২০২২, ০২:৩৭ PM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল থেকে রাজ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার মধ্যরাতে হাতিরঝিল লেক থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, শুক্রবার রাতে মহানগর প্রজেক্টের সংলগ্ন ব্রিজের নিকট হতে হাতিরঝিলের লেকে ঝাঁপিয়ে পড়ে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বাসা মিরপুরে। সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সাথে মনোমালিন্য হওয়ায় পানিতে লাফিয়ে আত্মহত্যা করে সে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence