দেশে সর্বোচ্চ বিদ‍্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ

১২ এপ্রিল ২০২২, ১০:১৫ PM
বৈদ্যতিক খুঁটি

বৈদ্যতিক খুঁটি © সংগৃহীত

দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯টায় দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত বছর ২৭ এপ্রিল সর্বোচ্চ ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল দেশে।

আরও পড়ুন: আমাকে যতো খুশি গালি দিতে পারেন: মোস্তাফা জব্বার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফলে নতুন এই উৎপাদনের রেকর্ড হয়েছে বলে । গত ২ এপ্রিল দিবাগত রাতে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপে গ্যাস উত্তোলন হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে গ্যাসের অভাবে প্রায় ২৫-২৬টি বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ রাখা হয়। গ্যাস সংকট কমে আসায় দুই সপ্তাহের ব্যবধানে বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ডের তথ্য জানালো বিদ্যুৎ বিভাগ।

বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ১৯ হাজার ৬২৬ মেগাওয়াট। গ্রাহক সংখ্যা ৪ কোটি ২১ লাখ। দেশে নির্মাণাধীন রয়েছে ১৩ হাজার ২১৯ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩৩টি বিদ্যুৎকেন্দ্র। ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকের উপর ছাত্রদলের হাম…
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার পাম্পে লাঠি হাতে ভাইরাল ইউএনও শামীমা
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সবচেয়ে ‘নান্দনিক’ গেস্টরুমটির  চার দেয়ালে লেখা হল ‘গু…
  • ২৩ এপ্রিল ২০২৬