উপড়ে ফেলা হলো লাউ-কুমড়ার ক্ষেত, কান্না থামছেই না নজির মিয়ার

১২ এপ্রিল ২০২২, ০৪:২৪ PM
কুমড়া ক্ষেতে কান্না করছেন কৃষক

কুমড়া ক্ষেতে কান্না করছেন কৃষক © সংগৃহীত

কৃষক নজির মিয়া (৫০) ৪০ শতক জমি বর্গা নিয়ে মিষ্টি কুমড়া, চাল কুমড়া ও লাউ চাষ করেন। ফলনও আসতে শুরু করেছে। ঠিক সে সময় শত্রুতা করে রাতের আঁধারে উপড়ে ফেলা হয়েছে সব গাছ। সকাল বেলা ক্ষেতে এসে নজির মিয়ার মাথায় হাত।

ক্ষেতের এই অবস্থা দেখে হাউমাউ করে কান্না শুরু করেন তিনি। কোনোভাবেই কান্না থামছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কান্নার ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

নজির মিয়া বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ঢাকলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, রোববার তার জমিতে ঘাস কাটতে আসেন একই এলাকার আজিজ মালের ছেলে মনির মিয়া। ঘাস কাটলে ফসলের ক্ষতি হতে পারে ভেবে বাধা দেন নজির। তখন মনির ক্ষিপ্ত হয়ে হুমকি দেন, ‘তুই এই জমিতে কীভাবে ফসল করিস, তা আমি দেখে নেব।’ পরদিনই তিনি জমিতে এসে দেখতে পান হাজারেরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে।

আরও পড়ুন: চলতি বছরের সংক্ষিপ্ত সিলেবাসেই ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা

তিনি বলেন, আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি কী করব বুঝতে পারছি না। প্রশাসনের নিকট দাবি করছি, প্রকৃত আসামিকে আইনের আওতায় এনে যেন আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায় বলেন, কৃষক নজির মিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি খুবই দুঃখজনক। একজন কৃষকের পক্ষে মেনে নেওয়ার মতো না। আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে প্রশাসনের সহযোগিতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রণোদনা পেলে তাকে সহযোগিতা করা হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close