শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন অসম্ভব: শিক্ষামন্ত্রী

০৮ এপ্রিল ২০২২, ০১:০৬ PM
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন শিক্ষামন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বেসরকারি শিক্ষকদের দাবি করা শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলির ব্যবস্থা চায় এনটিআরসিএ

শিক্ষামন্ত্রী আরও বলেন, বেসরকারি শিক্ষকরা তাদের উৎসব চান শতভাগ। আসলে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close