বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তি চায় জাসদ

০৭ এপ্রিল ২০২২, ০৯:০৪ PM
হৃদয় চন্দ্র মণ্ডল

হৃদয় চন্দ্র মণ্ডল © ফাইল ফটো

বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ধর্মান্ধ, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি দ্বারা সুপরিকল্পিতভাবে মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে উস্কানি দিয়ে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে অপমান, হয়রানি এবং মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করছে জাসদ।

আরও পড়ুন: উপাচার্য পদে নিয়োগ পেয়েও কেন যোগ দেননি অধ্যাপক ফারুক

তারা বলেন, বিজ্ঞান শিক্ষার বিরুদ্ধে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিবাদীদের অপতৎপরতার কথা জেনেও পুলিশের তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টা তাদের পক্ষ নিয়ে বিজ্ঞান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রহণ এবং তাকে গ্রেপ্তার বাংলাদেশ রাষ্ট্রের জন্য অশনিসংকেত। জাসদ নেতৃদ্বয় বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি, মিথ্যা অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক সাজা এবং ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিবাদীদের পক্ষাবলম্বনকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জাসদ নেতৃদ্বয় বলেন, বাংলা ভাষার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, স্বাধীনতার বিরদ্ধে ইসলামকে দাঁড় করানো, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, সংবিধানের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, নারী অধিকারের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, হাতের পাঁচ আঙুল সমান না বলে বৈষম্যের অবসান করে সমতা ও সাম্যের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো, বিজ্ঞানের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানো ধর্মান্ধ পাকিস্তানপন্থি তালেবানি জঙ্গিবাদী গোষ্ঠীর বস্তাপচা পুরাতন রাজনীতি। তারা পাকিস্তানপন্থি ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শুভবুদ্ধিসম্পন্ন মানবিক অসাম্প্রদায়িক শক্তির প্রতি আহ্বান জানান।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence