দুদক পরিচালক জুলফিকার আলী মারা গেছেন

০৬ এপ্রিল ২০২২, ১১:৩৫ AM
জুলফিকার আলী

জুলফিকার আলী © সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত সোয়া তিনটার দিকে মহাখারীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবার সূত্রে জানা যায়, জুলফিকার আলী দীর্ঘদিন ধরে ক্রনিক লিভার রোগে আক্রান্ত ছিলেন। ক্যানসার হাসপাতালে তার চিকিৎসা চলছিলো।

গত ৫ জানুযারি দুদক পরিচালক মো. জুলফিকার আলী বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ভারতে উন্নত চিকিৎসার জন্য যান তিনি।

জুলফিকার আলী ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০০৭ সালে উপপরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি পান।

ট্যাগ: দুদক
আনুষ্ঠানিক সভা ছাড়াই জাকসুর সেমিনার আয়োজন, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close