গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

০৬ এপ্রিল ২০২২, ১২:১০ AM
সড়ক দুঘর্টনা

সড়ক দুঘর্টনা © প্রতীকী ছবি

গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। সদরের পাথালিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মিনহাজ মিনা (১৮) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মাহবুব মিনারের ছেলে এবং তানভির মোল্লা (১৯) একই এলাকার রকিত মোল্লার ছেলে। তারা সম্পর্কে খালাতো ভাই বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার এএসআই এসএম রিপন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেতু পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জ শহরমুখী একটি মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মিনহাজ নিহত হন।

অপর মোটরসাইকেল আরোহী তানভিরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তানভির গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি এবং মিনহাজ মিনার মোল্লাহাটের একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে এএসআই রিপন জানান।

অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬