চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

০২ এপ্রিল ২০২২, ০৬:২১ PM
চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল © ফাইল ছবি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে রোজা শুরু হচ্ছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়ও এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সে হিসাবে আজ শনিবার রাতেই তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। রোজা রাখতে শেষরাতে প্রথম সেহরিও খাবেন তারা।

আরও পড়ুন: কীভাবে এলো মাহে রমজানের রোজা?

এছাড়া আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।

এর আগে, গতকাল শুক্রবার (০১ এপ্রিল) সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রমজানের চাঁদ দেখা যায়। ফলে দেশটিতে শনিবার (০২ এপ্রিল) থেকে শুরু হয়েছে রোজা।

চান্দ্রবছর ও সৌরবছরের মধ্যে ১১ দিনের পার্থক্যের কারণে প্রতিবছর রমজান মাসের সূচনার তারিখ পাল্টে যায়। কবে চাঁদ দেখা যাবে, তার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮টি সাবডোমেইনে ভয়াবহ নিরাপত্তা ত্রু…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬