রাজধানী

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রো স্টেশন বন্ধ

০৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ PM
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া © সংগৃহীত

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এদিন আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

এদিকে, শ্রমিকদের আন্দোলনের কারণে মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ না হলেও ট্রেনের সময়সূচিতে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল প্যাসেঞ্জার কমিটি।

যাত্রীদের মেট্রোরেলের সর্বশেষ সময়সূচি জানতে সংশ্লিষ্ট স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য মেট্রোরেলের হেল্পলাইন ১৬১৪৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আগামী ঈদেই শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়িভাড়া চান এমপি…
  • ০৩ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির ৩য় সমাবর্তন, নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্…
  • ০৩ নভেম্বর ২০২৬
বদলে গেল ঢাকা মহানগরীর এক স্কুলের নাম
  • ০৩ নভেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চবির সাবেক শিক্ষার্থী …
  • ০৩ নভেম্বর ২০২৬
জার্মানিতে ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, মাসিক বৃত্তির সঙ…
  • ০৩ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ প্রভাব, দুই বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950