মায়ের ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

২৯ মার্চ ২০২২, ০৮:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

যশোরের মনিরামপুরে মায়ের ওপর অভিমান করে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৯ মার্চ) ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যা করা ওই শিক্ষার্থীর নাম আশা খাতুন। পৌরশহরের বিজয়রামপুর এলাকার আমিনুর বিশ্বাসের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাইবোনের মধ্যে আশা সবার বড়। আশা খাতুন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী ছিল। সোমবার সন্ধ্যায় লেখাপড়া না করে আশা মোবাইলফোন ব্যবহার করছিল। এ সময় তার মা আশার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে গভীর রাতে আশা দোতলার সিঁড়িরুমের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: এইচএসসি’র ভালো ফলে বৃত্তি পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

এদিকে বড় মেয়েকে হারিয়ে আশার পিতা আমিনুর বিশ্বাস ও মা ফিরোজা বেগম শোকে আহাজারি করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence