হরতাল চলাকালে আটক ৬

২৮ মার্চ ২০২২, ১১:১৮ AM
আটক ছয়জন

আটক ছয়জন © টিডিসি ফটো

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) সকালে খুলনা থেকে তাদেরকে আটক করা হয়। হরতাল চলাকালে মিছিলের প্রস্তুতি সময় পিকচার প্যালেস মোড় ও ডায়াবেটিস অফিসের সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি’র মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবি’র নিরোধ রায়, কিংশুক রায় ও রাসেল।

আরও পড়ুন : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী বড়ভাই নিহত

এ ব্যাপারে নগর সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, সোমবার সকাল থেকে বামজোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করে। পুলিশি বাধার কারণে পিকেটিং করতে পারেনি। পরে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় অন্য নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে গিয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল নামুন জানান, সকালে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে ৬ জনকে আটক করা হয়েছে।

 

১২ সদস্য নিয়ে হবে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি: স্থান পেলেন এম…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ সীমান্তের বাইরে গিয়েও আমাদের এক করে দেয়
  • ১৮ মার্চ ২০২৬
`লন্ডন চলে গেলে তুমি তো উন্নত জীবন পেতে কিন্তু যাওনি'— সুমন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে জাবিতে কঠোর নিরাপত্তা, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
  • ১৮ মার্চ ২০২৬
আইজিপির বাসায় চুরির খবর সত্য নয় জানিয়ে ব্যাখ্যা দিল পুলিশ
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence