সংসদ অধিবেশন বসছে বিকেলে

উঠতে পারে বেসরকারি মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বিল

২৮ মার্চ ২০২২, ১০:৩২ AM
আজ বসছে সংসদ অধিবেশন

আজ বসছে সংসদ অধিবেশন © ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আজ সোমবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। আজ প্রথমদিনেই অধিবেশনে চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল উত্থাপনের সূচি রয়েছে। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলও এবারের অধিবেশনে উঠতে পারে।

গত ১০ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। জানা গেছে, সংসদে পাস ও উত্থাপনের জন্য সংসদ সচিবালয়ের আইন শাখায় জমা পড়েছে ১৫টি বিল। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন। এ ছাড়া ছয়টি বিল পাশের অপেক্ষায়। আর চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, গণমাধ্যম মালিক ও কর্মীদের সম্পর্ক এবং তাদের বিরোধ উপস্থাপন ও নিষ্পত্তি, নিম্নতম বেতন হার, গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও চাকরির শর্ত এবং কর্মপরিবেশসহ আইনি সুরক্ষা প্রদানে আনা চাকরির শর্তাবলীর আইনি কাঠামো দিতে গণমাধ্যমকর্মী বিলটি তোলা হচ্ছে।

পাসের অপেক্ষায় থাকা বিলগুলো হলো, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১, সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১ ও বয়লার বিল- ২০২১।

পরীক্ষাধীন বিলগুলো হলো, বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল-২০২২, বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল ২০২১, বাণিজ্য সংগঠন বিল-২০২২, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২২ ও জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২।

আরো পড়ুন: হরতালের সমর্থনে শাহবাগে ছাত্র ইউনিয়নের পিকেটিং

সংসদে উত্থাপনের জন্য থাকা বিলগুলো হলো, পেমেন্ট অ্যান্ড সেলেটমেন্ট সিস্টেমস বিল-২০২২, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল-২০২২, গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল- ২০২২ ও বৈষম্য বিরোধী আইন-২০২২।

এদিকে করোনা সংক্রমণ কমলেও অধিবেশন চলবে স্বাস্হ্যবিধি মেনে। যেসব সংসদ সদস্য অংশ নেবেন তাদেরকে করোনা পরীক্ষা করাতে হয়েছে। এ ছাড়া সাংবাদিকরা সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ পাচ্ছেন। তবে সাংবাদিকদেরও করোনা পরীক্ষা করাতে হয়েছে।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬