দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

২৫ মার্চ ২০২২, ১০:২৪ AM
জব্দ করা ট্রাক

জব্দ করা ট্রাক © সংগৃহীত

দিনাজপুরে দুই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। ইটবোঝাই ও আলুবোঝাই দুই ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইটবোঝাই ট্রাকের চালক বগুড়ার নন্দীগ্রামের সরোয়ার হোসেন (৪৫) ও হেলপার নাটোরের সিংড়া থানার জয়নগর কলম গ্রামের সাইফুল ইসলাম (৪৮)। 

আরও পড়ুন : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৪

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের উদ্ধার করা হয়েছে ও আহত আরও দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence