প্রথম সংসদ অধিবেশন কবে জানালেন সালাহউদ্দিন আহমদ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ AM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ AM
সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাতে দেশের একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। 

সালাহউদ্দিন আহমদ বলেন, 'জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোকপ্রস্তাব উপস্থাপন করা হবে।'

দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি সাধারণত প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এই অধিবেশন আহ্বান করে থাকেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার এক দিন পরেই বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সেই আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, আগামী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন এবং তাঁকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরই মধ্যে রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করেছে। তবে ক্ষমতাসীন দল বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদের জন্য কাউকে চূড়ান্তভাবে নির্বাচন করেনি, যা প্রথম অধিবেশনেই সম্পন্ন হতে পারে।

অন্যদিকে, নতুন সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এই অধিবেশনের মাধ্যমেই পূর্ণাঙ্গভাবে সংসদীয় কার্যক্রমের যাত্রা শুরু হবে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9