পরাজিত জামায়াত প্রার্থীর কার্যালয়ে ফুল-মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ AM
পরাজিত জামায়াত প্রার্থীর কার্যালয়ে ফুল-মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি

পরাজিত জামায়াত প্রার্থীর কার্যালয়ে ফুল-মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি © সংগৃহীত

কুমিল্লা জেলার কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে বিজয়ী মো. আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকার লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে যান সংসদ সদস্য আবুল কালাম। সেখানে দুই নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

বিজয়ী ও পরাজিত—দুই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য। লাকসাম-মনোহরগঞ্জকে দেশের অন্যতম শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতেই আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে গিয়েছি।’

জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকী বলেন, ‘নবনির্বাচিত সংসদ সদস্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ। ইতিবাচক রাজনীতিতে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9