মানিকগঞ্জে স্কুলে হঠাৎ ঢুকে গেলো পিকআপ, শিক্ষক-ছাত্রী নিহত

২১ মার্চ ২০২২, ০১:০৪ PM
আব্দুল আলিম স্কুল

আব্দুল আলিম স্কুল © সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে ঠিকাদারি কাজে ব্যবহৃত একটি পিকআপ হঠাৎ গাড়ি ঢুকে পড়ে। এতে স্কুলের শিক্ষিকা ও একজন ছাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (২১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা নাসরিন (৩৫) ও শিক্ষার্থী জেরিন তাসনিন (৭)। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম নিহত হয় আর হাসপাতালে আনার পর শিক্ষিকা ফাতেমা নাসরিন মারা যান। এছাড়া হাসপাতালে আহত অবস্থায় ছয় ভর্তি রয়েছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, একটি পিকআপ স্কুলে ঢুকে পড়লে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেল্পার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬
ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই : অর্থমন…
  • ২১ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি হামলায় ১৩ বছরের ছাত্রসহ নিহত ২
  • ২১ এপ্রিল ২০২৬