৫৫ হাত পানির নিচ থেকে তোলা হলো ডুবে যাওয়া লঞ্চটি

২১ মার্চ ২০২২, ০৮:৩১ AM
শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা লঞ্চ এম এল আফসার উদ্দিন

শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা লঞ্চ এম এল আফসার উদ্দিন © সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এম এল আফসার উদ্দিন ৫৫ হাত পানির নিচ থেকে টেনে ডাঙায় তোলা হয়েছে। ডুবে যাওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হলো লঞ্চটি। আজ সোমবার ভোরে লঞ্চটি উদ্ধার করে কাশিপুর খালের উত্তর পাড়ে রাখা হয়েছে।

এর আগে রোববার রাতে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাতে অভিযান স্থগিত রাখেন উদ্ধারকর্মীরা। রোববার দুপুরে মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চটিকে এম ভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে ডুবে যায়। পরে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকালে লঞ্চটি উদ্ধারের পর কোনো মরদেহ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন: বে বরাতের রাতে তবারক নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সোমবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। রোববার ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, লঞ্চটি পানির প্রায় ২৫ মিটার (৫৫ হাত) গভীরে ডুবে আছে। সেটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বলে জানান তিনি।

পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স…
  • ১২ এপ্রিল ২০২৬