জাহাজ ডুবিয়ে দিলো যাত্রীবাহী লঞ্চ, নিখোঁজ অনেক যাত্রী

২০ মার্চ ২০২২, ০৩:২৯ PM
লঞ্চ ডুবি

লঞ্চ ডুবি © সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দেড়শ যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। আজ রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিলো।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে ১৫০ যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন লঞ্চটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এসময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেউ।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে কত জন যাত্রী নিখোঁজ তা নিশ্চিত করা যাচ্ছে না।

আরও পড়ুন- নারায়ণগঞ্জে স্কুলছাত্র ইমন হত্যায় চারজনের ফাঁসি

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close