প্রচণ্ড গরমে নাকাল রাজধানীবাসী

১৮ মার্চ ২০২২, ০৪:৩০ PM
গরমে নাকাল রাজধানীবাসী

গরমে নাকাল রাজধানীবাসী © সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম পড়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারত মহাসাগর ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বইছে হালকা তাপপ্রবাহ। তাপপ্রবাহের কারণে সৃষ্ট গরমে নাকাল রাজধানীবাসী। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের লোকজনও চরম অস্বস্তিতে দিনযাপন করছেন।

শুক্রবার (১৮ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান নেওয়া লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে শনিবার সকালে সুষ্পষ্ট হতে পারে।অন্যদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ সব কারণে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: কেমন ছিল এবারের বইমেলা

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, ‘মার্চ মাসে আবহাওয়ার স্বাভাবিক নিয়মে তাপমাত্রা কিছুটা বেশি থাকে। এখন পশ্চিমা লঘুচাপের প্রভাবে তাপমাত্রা বেশি রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সন্দ্বীপ ও সীতাকুন্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, রাজশাহী, পাবনা, বগুড়া ও পটুয়াখালী জেলাসহ খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close