পুলিশের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা

১৭ মার্চ ২০২২, ০২:৩৬ PM
পুলিশের ওপর যুবলীগ ও ছাত্রলীগের হামলা

পুলিশের ওপর যুবলীগ ও ছাত্রলীগের হামলা © টিডিসি ফটো

নাটোরের সদর হাসপাতালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় দুই জন পুলিশ সদস্যসহ মোট ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় নাদিম, জনি, সাগর ও জাকির হোসেন নামে ৪ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পুলিশের আহত দুই কনস্টেবল হাসিবুল ও সেলিমকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আটক যুবলীগ ও ছাত্রলীগের ৪ কর্মী নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : অভিজ্ঞতা ছাড়াই ট্রাস্ট ব্যাংকে চাকরি

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠান শেষ করে যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। অন্য দিকে নাটোর পুলিশ লাইন্সের ২ কনস্টেবল মোটরসাইকেল নিয়ে উল্টো পথে আসছিলেন। পথে উভয়ের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে স্থানীয়রা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close