স্কুলড্রেস না থাকায় শিক্ষার্থীকে বের করে দেওয়া হলো

১৫ মার্চ ২০২২, ০৯:৩৩ PM
ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় © ফাইল ফটো

ড্রেস না থাকায় স্কুল থেকে কয়েকজন শিক্ষার্থীকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এসময় শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক মো. হাসেম আলীকে অনুরোধ করলেও তিনি শোনেননি।

মঙ্গলবার (১৫ মার্চ) পৌর শহরের ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকালে স্কুলচলাকালীন সময়ে ড্রেস না থাকার কারণে ষষ্ঠ শ্রেণির সুমাইয়া সিনহাসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে ক্লাসরুম থেকে ডেকে এনে স্কুল থেকে বের করে দেন প্রধান শিক্ষক। সুমাইয়া সিনহা পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের সুপারি ব্যবসায়ী শাহিনুর ইসলামের মেয়ে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সূচি প্রকাশ

শিশু শিক্ষার্থী সুমাইয়া বলেন, কিছুদিন থেকে তাদের স্কুলড্রেস পরে বিদ্যালয়ে আসার নির্দেশ দেন শিক্ষকরা। বিষয়টি সে তার বাবাকে জানায়। তার বাবা ড্রেস বানিয়ে দেবেন এমন আশ্বাস দিয়ে তাকে কয়েকদিন এভাবেই স্কুলে যেতে বলেন। আজ সে বিদ্যালয়ে এলে স্কুলড্রেস না থাকায় তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়।

সিনহার বাবা শাহিনুর ইসলাম বলেন, সিনহাকে স্কুলে রেখে সহকারী শিক্ষকদের জানিয়েছি যে তার ড্রেস তৈরি করা হয়েছে। দর্জির কাছে রয়েছে। কাল থেকে স্কুলড্রেস পরে আসবে সে। এর কিছুক্ষণ পরে জানতে পারি যে আমার মেয়েসহ কয়েকজনকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: করোনা মহামারির আগের অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসেম আলী বলেন, ‘নির্দেশনা অনুযায়ী সব শিক্ষার্থীকে স্কুলড্রেস পরে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে। বারবার বলার পরও অনেকে স্কুলড্রেস পরে আসছে না। তাই তাদের বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল জানান, শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিধানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। তবে স্কুলড্রেস না থাকলে শিক্ষার্থীদের বের করে দিতে হবে এ রকম কোনো কথা বলা হয়নি।

নিখোঁজের ৩ দিন পর পাওয়া গেল ব্যাংক কর্মকর্তার মরদেহ
  • ০৫ মার্চ ২০২৬
ঢাবি ক্যাম্পাসে পথশিশুকে ‘ধর্ষণচেষ্টা’, শিক্ষার্থীদের হাতে …
  • ০৫ মার্চ ২০২৬
এবার ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি ইরানের
  • ০৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সীমান্তে কুর্দিদের স্থল হামলা শ…
  • ০৫ মার্চ ২০২৬
ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য জরুরি নির্দেশনা
  • ০৫ মার্চ ২০২৬
মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, অস্…
  • ০৫ মার্চ ২০২৬