মে’র শেষে অথবা জুনের শুরুতে বুয়েটের ভর্তি পরীক্ষা: ভিসি

০৯ মার্চ ২০২২, ০৪:২৯ PM
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ভর্তি পরীক্ষার্থী

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী মে মাসের শেষ সপ্তাহে অথবা জুনের শুরুতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার (৯ মার্চ) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

তিনি বলেন, সব বিশ্ববিদ্যালয়ই তাদের ভর্তি পরীক্ষা নিয়ে একটি পরিকল্পনা করে। আমরাও সেই প্রস্তুতি নিচ্ছি। প্রাথমিকভাবে মে’র শেষ দিকে অথবা জুনের শুরুতে আমাদের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটিও করে দেয়া হয়েছে। ওই কমিটির সুপারিশের প্রেক্ষিতে পরবর্তীতে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: আইইউটির ভর্তি পরীক্ষা ২৭ মে, আবেদন শুরু ২১ মার্চ

এদিকে এইচএসসি’র পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। বুয়েটের একাডেমিক কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে বুয়েট ভিসি বলেন, আমাদের একাডেমিক কাউন্সিল এইচএসসি পরীক্ষার পরিমার্জিত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। যে সিলেবাসের উপর শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়েছে সেই সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

প্রসঙ্গত, গত বছরের ২০ ও ২১ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষে বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রথম ছয় হাজার জনতে নিয়ে ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৮০ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পায়। যাচাই-বাছাইয়ের পর এই শিক্ষার্থীদের মধ্য থেকে ১ হাজার ২১৫ জন বুয়েটে ভর্তির সুযোগ পান।

আমার ঘরেও ছাদ চুইয়ে পানি পড়ে: ডেপুটি স্পিকার
  • ১৪ জুলাই ২০২৬
অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান বরখাস্ত, একজন ছিলেন জেলার শ্…
  • ১৪ জুলাই ২০২৬
দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক পাকা হবে বলে এমপিকে দিয়ে উদ্বোধন, পরে পুরোনো ইট তুলে নি…
  • ১৪ জুলাই ২০২৬
আনচেলত্তিকে ব্রাজিলের প্রেসিডেন্টের খোঁচা—‘কী লজ্জা! বিমানে…
  • ১৪ জুলাই ২০২৬
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence