জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, প্রজ্ঞাপন জারি

০২ মার্চ ২০২২, ০৯:২৭ PM
জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, প্রজ্ঞাপন জারি

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, প্রজ্ঞাপন জারি © সংগৃহীত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার এ নির্দেশনা জারি করেছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। সাংবিধানিক পদাধিকারীরা, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশ শেষ হওয়ার পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষকরা ও ছাত্রছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন: জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পাচ্ছে ৩১ ব্যক্তি-সংগঠন

এর আগে ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নেয় সরকার।

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ। প্রায় আড়াই বছর আগে এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কারণ দর্শানোর নোটিশ জারি করেছিলেন।

জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না―এই মর্মে আদালতের সেই নোটিশের ওপর দীর্ঘ সময় শুনানি হয়েছে। এর আগে ২০২০ সালে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দেন হাইকোর্ট।

বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাস্পায়…
  • ১৭ মার্চ ২০২৬
খাদে এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ি, জানালেন নিজ অবস্থান
  • ১৭ মার্চ ২০২৬
গত এক দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পাননি
  • ১৭ মার্চ ২০২৬
আকস্মিক ঝড়ে লন্ডভন্ড চরাঞ্চল, ভোলায় ঈদের আগে ঘরহারা অর্ধশত …
  • ১৭ মার্চ ২০২৬
ইরানে কয়েকশ স্টারলিংক ডিভাইস জব্দ করেছে আইআরজিসি 
  • ১৭ মার্চ ২০২৬
জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence